সাতক্ষীরা 11:15 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ অবৈধ রিসোর্ট সরানোর নির্দেশ পরিবেশ অধিদপ্তরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:19:38 pm, Tuesday, 6 October 2026 122 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

খুলনা প্রতিনিধি:সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি ইকো কটেজ ও রিসোর্টের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানের সব স্থাপনা সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
আজ পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ সংশ্লিষ্ট রিসোর্ট মালিকদের এই লিখিত নির্দেশনার কথা জানান।
নির্দেশনায় বলা হয়, ১৮টি রিসোর্টের মধ্যে ১০টিকে আগামী ৩০ দিন এবং বাকি ৮টিকে ১৫ দিনের মধ্যে তাদের সব স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আদেশ অমান্য করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং নিয়মিত মামলাসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উচ্ছেদ বা অপসারণের তালিকায় থাকা ১৮টি রিসোর্ট হলো— অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস এবং বনলতা ইকো কটেজ।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশগত সংকটাপন্ন ও স্পর্শকাতর এলাকা হিসেবে সুন্দরবনের স্বাভাবিক জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ অবৈধ রিসোর্ট সরানোর নির্দেশ পরিবেশ অধিদপ্তরের

আপডেট সময় : 06:19:38 pm, Tuesday, 6 October 2026