বিদায় সংবর্ধনায় আবেগঘন পাউবো-১, নতুন দায়িত্বে আশিকুর রহমান
- আপডেট সময় : 09:11:27 pm, Tuesday, 15 September 2026 104 300 বার পড়া হয়েছে

দৈনিক সাতক্ষীরা কণ্ঠ ডেক্স:সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর শ্যামনগর পানি উন্নয়ন উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান সরদারের বিদায় এবং একই পদে নবযোগদানকৃত উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশিকুর রহমানকে বরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলীর হলরুমে এ উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. সিরাজুল ইসলাম।
জানা গেছে, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান সরদারকে বগুড়া পানি উন্নয়ন বোর্ডে বদলি করা হয়েছে। তাঁর স্থলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশিকুর রহমান পাউবো-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন।
অনুষ্ঠানের শুরুতে ওয়াপদা কলোনি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মেহেদী হাসান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে সন্ন্যাসী কুমার সরদার গীতা পাঠ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান তাযকিয়া ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাশিদুল ইসলাম।
বিদায়ী ও নবযোগদানকৃত দুই প্রকৌশলী অনুষ্ঠানে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। এ সময় সহকর্মীরা বিদায়ী প্রকৌশলী মো. ইমরান সরদারের কর্মকালীন বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তাঁর নতুন কর্মস্থলের সাফল্য কামনা করেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক যশোর বার্তার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ এবং এশিয়ান টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মো. মশিউর রহমান ফিরোজ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ আল ময়িজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা, শুভ্র চন্দ্র, প্রিন্স রেজা, সুমন কুমার রায় ও মো. ফরিদুল ইসলাম।
এ সময় পাউবো-১ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং ঠিকাদার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
























