সাতক্ষীরা 5:49 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা ব্রহ্মরাজপুর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:04:04 pm, Friday, 11 September 2026 70 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা ব্রহ্মরাজপুর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মরাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দহাকুলা বায়তুর মামুর জামে মসজিদের ইমাম মাওলানা ফজলে রাব্বী, মোঃ আজমল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ল স্টুডেন্ট ফোরামের সাধাঃ সম্পাদক মোঃ আবুল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইনছাপ আলী, সাবেক ইউপি সদস্য মোঃ হাতেম আলী প্রমুখ। বক্তারা বলেন গত ৯ সেপ্টেম্বর বিকালে ব্রহ্মরাজপুর বাজারে চিহ্নিত মাদক ব্যবসায়ী জিয়া সহ তার সহযোগীরা প্রকাশ্য মাদক বিক্রির করছিল। স্থানীয় এলাকার জাকির হোসেন ও আব্দুল কাদের মাদক বিক্রির প্রতিবাদ করায় তাদের উপরে চিহ্নিত মাদক ব্যবসায়ী জিয়াউর, ফাহিম, হাফিজুল ফারুকসহ তাদের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হত্যাকান্ডের উদ্দেশ্যে হামলা চালায়।হামলার শিকার হয়ে আহত ব্যক্তিরা মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হামলাকারী চিহ্নিত মাদক ব্যবসায়ী জিয়া, ফাহিম, হাফিজুল ও ফারুককে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, দহাকুলা গ্রামের আজিমুদ্দিনের পুত্র চিহ্নিত মাদক ও ইয়াবা কারবারি জিয়া, তার ভাই হাফিজুল এবং জিয়ার দুই পুত্র ফাহিম ও নাঈম দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। মাদক ব্যবসায়ী জিয়া ছিল পুলিশের দালাল, পরবর্তীতে পট পরিবর্তনের পর সে জিয়া ফাউন্ডেশনের নামে টাকা আত্মসাৎ করে অবৈধভাবে ভোগ করছে। জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী ধুলিহর বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে অবৈধ চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে। তার বিরুদ্ধে সুইপার সম্প্রদায়ের স্ত্রী কে জোরপূর্বক অপহরণ সহ এলাকায় একাধিক নারীকে কুপ্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। মানববন্ধনে বক্তারা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রাশিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা ব্রহ্মরাজপুর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 10:04:04 pm, Friday, 11 September 2026