সাতক্ষীরায় র্যাবের অভিযানে বিদেশি পিস্তল, ২ ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ আটক ১
- আপডেট সময় : 03:27:52 am, Friday, 4 September 2026 95 300 বার পড়া হয়েছে

দৈনিক সাতক্ষীরা কণ্ঠ ডেক্স:সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ জিয়াদ জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল।
অভিযানকালে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক আরিফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।
র্যাবের এই কর্মকর্তা জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ আটক আরিফুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
























