সাতক্ষীরা 10:03 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কাদার রাজত্বে জিম্মি হাজারো মানুষ: যুগিখালী-ইউনিয়ন পরিষদ সড়ক দ্রুত পিচকরণের দাবিতে ফুসে উঠছে জনগণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:35:05 pm, Thursday, 9 July 2026 174 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার:দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারহীন। পিচের সড়ক তো দূরের কথা, পুরোনো ইটের সলিং নষ্ট হয়ে এখন শুধুই কাদার রাজত্ব। সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী বাজার থেকে যুগিখালী ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটির চরম বেহাল দশায় চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। দ্রুত রাস্তাটি পিচকরণের দাবিতে এখন ফুসে উঠছে স্থানীয় জনগণ।স্থানীয় সূত্রে জানা গেছে, যুগিখালী ইউনিয়নের মূল প্রাণকেন্দ্র এই সড়কটি। এই রাস্তাটি ব্যবহার করেই প্রতিদিন যুগিখালী বাজার, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং পল্লী বিদ্যুৎ অফিসে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এছাড়াও এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থীকে প্রতিদিন এই কাদা-মাটি মাড়িয়েই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়।ভুক্তভোগী এলাকাবাসী জানান, বিগত আওয়ামী সরকারের আমলে সড়কটি পিচকরণের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি রাস্তাটির নামকরণ করা হয়েছিল ‘আবুল বাশার সড়ক’ নামে। কিন্তু দীর্ঘ এক যুগেও সড়কটির কোনো উন্নয়ন হয়নি, পরিবর্তন হয়নি জনগনের ভাগ্যের। দীর্ঘ ১৭ বছর আগে এই রাস্তায় ইটের সলিং করা হয়েছিল, যা বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সম্পূর্ণ নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে।বর্তমানে সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি খানাখন্দ আর হাঁটু সমান কাদায় পরিণত হয়। কাদার কারণে প্রতিনিয়ত পথচারী ও শিক্ষার্থীরা পিছলে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত বছর এই সড়কে একটি যাত্রীবাহী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যাওয়ার মতো মারাত্মক দুর্ঘটনাও ঘটেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় এলাকার কোনো মানুষ অসুস্থ হলে। খানাখন্দ আর কাদার কারণে জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো উপায় থাকে না।এলাকাবাসীর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই পেয়েছি, কাজের কাজ কিছুই হয়নি। সরকারের পরিবর্তন হলেও আমাদের দুর্ভোগ কমেনি।”যুগিখালী বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি জরুরি ভিত্তিতে পিচকরণ (পাকাকরণ) করার জন্য স্থানীয় সংসদ সদস্য (এমপি) মহোদয় এবং সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কাদার রাজত্বে জিম্মি হাজারো মানুষ: যুগিখালী-ইউনিয়ন পরিষদ সড়ক দ্রুত পিচকরণের দাবিতে ফুসে উঠছে জনগণ

আপডেট সময় : 03:35:05 pm, Thursday, 9 July 2026