সাতক্ষীরা 2:22 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

দুই দফা দাবিতে মানববন্ধন, অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি সাতক্ষীরার শাখা ডাকঘর কর্মচারীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:43:23 pm, Saturday, 4 July 2026 167 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাতক্ষীরা জেলার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। একই সঙ্গে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলম’র সভাপতিত্বে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন,তালা উপজেলা হরিহরনগর শাখা পোস্টমাস্টার আবুল কালাম আজাদ,ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল,রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান, জগনাথপুর পোস্টমাস্টার আজরাতু জান্নাত’সহবিভিন্ন উপজেলা থেকে আগত কর্মচারীরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। তাদের দুই দফা দাবি হলো— বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। এসব দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ই জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দুই দফা দাবিতে মানববন্ধন, অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি সাতক্ষীরার শাখা ডাকঘর কর্মচারীদের

আপডেট সময় : 08:43:23 pm, Saturday, 4 July 2026