সাতক্ষীরা 1:49 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ডাকাত ইয়ার আলীর তথ্যে বাগান থেকে দুটি ককটেল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:30:27 pm, Saturday, 28 March 2026 196 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা জেলার শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত বাহিনীর অন্যতম নেতা ইয়ার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের একটি বাগান থেকে ব্যাগে রাখা অবস্থায় ককটেল দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক সদৃশ বস্তু দুটি জব্দ করে।
স্থানীয় বাসিন্দা মোতালেব গাজী জানান, তিনি সকালে নিজের বাগানে গরু-ছাগলের জন্য গাছের কচি ডাল সংগ্রহ করতে গিয়ে একটি চটের ব্যাগ দেখতে পান। সন্দেহ হওয়ায় ব্যাগটি পরীক্ষা করে তিনি বোমা সদৃশ দুটি বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুককে জানান। ইউপি সদস্য তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে দুপুরের দিকে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে।
এ বিষয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব হাসান জানান, গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলীর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতেই ককটেল দুটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের বিস্ফোরক উদ্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাতে কালিগঞ্জে যৌথ অভিযান চালিয়ে র‍্যাব-৬ ও পুলিশের একটি দল ইয়ার আলীকে গ্রেপ্তার করে। তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং কিছু পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ বলছে, ইয়ার আলীর গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় আরও অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ডাকাত ইয়ার আলীর তথ্যে বাগান থেকে দুটি ককটেল উদ্ধার

আপডেট সময় : 11:30:27 pm, Saturday, 28 March 2026