শ্যামনগরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক মানববন্ধন
- আপডেট সময় : 01:00:39 am, Wednesday, 4 March 2026 251 300 বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার:সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি শামিউল মনির ওপর হামলার প্রতিবাদে পৃথক কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা প্রেসক্লাব ও শ্যামনগর প্রেসক্লাব। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে সাতক্ষীরা ও শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দেশ টিভির প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ৭১ টিভির প্রতিনিধি বরুণ ব্যানার্জী, যমুনা টিভির প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভির প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, ভোরের আকাশের প্রতিনিধি আমিনুর রহমান, মানবজমিনের প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মশিউর রহমান, আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার নাজমুল আলম মুন্নাসহ অনেকে।
এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দাবিতে বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও শ্যামনগর সাংবাদিক সমাজের যৌথ উদ্যোগে শ্যামনগর প্রেসক্লাব চত্বরে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবু কওছার, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুল কাদের, সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, আবু সাঈদ, আনিসুর রহমান, হুসাইন বিন আফতাব, এস এম মিজানুর রহমান, মাহমুদুল ফিরোজ বাবুল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রের অনিয়ম-দুর্নীতি তুলে ধরা তাদের পেশাগত দায়িত্ব। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের ওপর আঘাত মানে গণমাধ্যম ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত।
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সম্প্রতি পাটকেলঘাটায় দুই সাংবাদিকের ওপর হামলা ও পুলিশে সোপর্দ করার ঘটনায় নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান বক্তারা
























