সাতক্ষীরা 9:21 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা সদরে শিক্ষিকার বেত্রাঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্র আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:38:08 pm, Monday, 2 March 2026 142 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জিয়াউর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজারের ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্র মাহিম (১০)কে শিক্ষিকা রাবেয়া খাতুন লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন। মাহিমের পিতার অভিযোগে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ক্লাসের পড়া না হওয়ায় শিক্ষিকা তাকে দুই হাত রক্তাক্ত করে বেত্রাঘাত করেন।

প্রাথমিক চিকিৎসার পর সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ডাঃ আবুবক্কার মোঃ মামুন শরীফ দ্বারা হাতের অপারেশন করা হয়। ডাক্তার জানিয়েছেন, বেত্রাঘাতে ছাত্রের হাতের তালুর ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আর স্কুলে যাব না, যাইলে আবারও আমাকে মারবে।”
বাংলাদেশে ২০১১ সালের আইন অনুযায়ী, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত জানিয়েছেন, অভিযোগের তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রয়েছেন। তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সদরে শিক্ষিকার বেত্রাঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্র আহত

আপডেট সময় : 11:38:08 pm, Monday, 2 March 2026