সাতক্ষীরা 7:18 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আশাশুনি ক্লিনিকে তালাবদ্ধ কক্ষ—ভোগান্তিতে গর্ভবতী মায়েরা দায়িত্বহীনতায় ফুঁসে উঠছে জনতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:50:30 pm, Saturday, 22 November 2025 491 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা প্রতিনিধি:আশাশুনি পরিবার পরিকল্পনা বিভাগের সদর ক্লিনিকে সেবা কার্যক্রমে চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সেবার মান অবনতির অভিযোগ উঠেছে। এতে পরিবার পরিকল্পনা সেবাগ্রহীতা সাধারণ নারী-পুরুষসহ গর্ভবতী মায়েরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

রবিবার সকাল ১০টার দিকে নিয়মিত চেকআপ নিতে ক্লিনিকে আসেন সোদকোনা গ্রামের গর্ভবতী মা শিল্পী রানী ও বালিয়াপুর গ্রামের ফাতেমা বেগম। তারা এসে দেখতে পান—পরিবার কল্যাণ পরিদর্শিকা ফাহমিদা আক্তার ইভার কক্ষ তালাবদ্ধ। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই কক্ষ তালাবদ্ধ রাখা হয়।

প্রায় ৩৫ মিনিট অপেক্ষার পর সকাল ১০টা ৩৫ মিনিটে ফাহমিদা ইভা অফিসে এসে কক্ষ খুললেও ভুক্তভোগীরা জানান, তিনি রাগান্বিত ভঙ্গিতে খারাপ ব্যবহার করেন এবং কিছুক্ষণ পর আবার দরজা বন্ধ করে দেন। দীর্ঘ অপেক্ষার পর সকাল ১১টা ২৫ মিনিটের দিকে পুনরায় রুমটি খোলা হয়।

এর আগেও গত বুধবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ইমপ্লান্ট সংক্রান্ত পরামর্শ নিতে শ্বেতপুর গ্রামের আকলিমা খাতুন ক্লিনিকে গিয়ে একইভাবে কক্ষ তালাবদ্ধ অবস্থায় পান। স্থানীয়দের অভিযোগ—পরিবার কল্যাণ পরিদর্শিকা দীর্ঘদিন ধরে নিয়মিত দেরিতে অফিসে আসেন এবং অধিকাংশ সময় কক্ষ বন্ধ রাখেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরিবার কল্যাণ পরিদর্শিকাকে নরমাল ডেলিভারি সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকলেও ফাহমিদা আক্তার ইভার চাকরি জীবনে একটিও ডেলিভারি সম্পন্ন হয়নি বলে জানা গেছে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও তিনি নিয়মিত তা মানছেন না বলেও অভিযোগ রয়েছে।

আশাশুনি পরিবার পরিকল্পনা অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তিনি প্রায় প্রতিদিনই দেরিতে আসেন। সাতক্ষীরা থেকে এসে কাজ করেন এবং স্থানীয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করেই সব চালান।”

এ বিষয়ে জানতে পরিবারের পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। মৌখিক অভিযোগ একজন করলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছে, তাই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।”

ক্লিনিকে তালা থাকার ব্যাপারে তিনি আরও বলেন, “এখানে থাকা উচিত ১১ জন কর্মী, কিন্তু আছে মাত্র চারজন। এর মধ্যে অনেকে ওয়ার্ড বা ইউনিয়নে ডিউটি করেন, তাই কিছু সময় ক্লিনিক বন্ধ থাকতে পারে।”

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, পরিবার পরিকল্পনা সদর ক্লিনিকের সেবার মান যখন এমনিতেই নিম্নমুখী, তখন দায়িত্বহীনতা ও সেবায় অনিয়ম মেনে নেওয়ার সুযোগ নেই। তারা ফাহমিদা আক্তার ইভার দ্রুত বদলি এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

আশাশুনি ক্লিনিকে তালাবদ্ধ কক্ষ—ভোগান্তিতে গর্ভবতী মায়েরা দায়িত্বহীনতায় ফুঁসে উঠছে জনতা

আপডেট সময় : 12:50:30 pm, Saturday, 22 November 2025