সাতক্ষীরা 11:54 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ব্রহ্মরাজপুরে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার ‘ক’ জোনের ফাইনালে ডি.বি. স্কুল চ্যাম্পিয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:45:42 pm, Wednesday, 24 September 2025 221 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে বুধবার বিকাল ৪টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার ‘ক’ জোনের ফুটবল ফাইনাল। ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ডি.বি. ইউনাইটেড হাই স্কুল ও ধুলিহরের নেহালপুর পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়।

নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ২-০ গোলে জয়লাভ করে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল। এ জয়ের মাধ্যমে তারা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় খেলার গৌরব অর্জন করে।

খেলায় সভাপতিত্ব করেন ডি.বি. ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান, ডি.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল ইসলাম দুলু, ডি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. হাবিবুর রহমান ও রুহুল আমিন বাবলু, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির প্রধান মো. আল কালাম আবু অহিদ বাবলু, বিএনপি নেতা দেছের উদ্দিন মনি, সাংবাদিক জি এম আমিনুল হক, মেহেদী হাসান শিমুল ও ইমরান হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জি.জি.কে.এইচ.এস. কানাইলাল হাই স্কুল, ডি.বি. ইউনাইটেড হাই স্কুল, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হযরত আবু বক্কর সিদ্দিক কামিল মাদ্রাসা ও ধুলিহর পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় নেহালপুরের শিক্ষক-শিক্ষার্থীরা।

খেলা উপভোগ করতে মাঠে ছিল হাজারো দর্শকের ঢল। তাদের করতালিতে খেলোয়াড়রা প্রাণবন্ত হয়ে ওঠেন। বিশেষ করে ডি.বি. স্কুলের গোলরক্ষক সাকিব আল হাসান মিতুলের অসাধারণ সেভ খেলায় ভিন্নমাত্রা যোগ করে।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি. ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. মুকুল হোসেন। খেলা পরিচালনা করেন মো. রাকিবুল ইসলাম রকি ও কনক মাঝি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ব্রহ্মরাজপুরে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার ‘ক’ জোনের ফাইনালে ডি.বি. স্কুল চ্যাম্পিয়ন

আপডেট সময় : 09:45:42 pm, Wednesday, 24 September 2025