সাতক্ষীরা 10:06 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:23:10 pm, Monday, 18 August 2025 415 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আশাশুনি প্রতিনিধি:“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদ কমপ্লেক্স পুকুরে গিয়ে শেষ হয়, সেখানে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবী সমিতির জেলা আহ্বায়ক খায়রুল আহসান, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শাহারুজ্জামান ও এইচ এম জামান।

অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষী হিসেবে শাহারুজ্জামানকে প্রথম, আ. হান্নান পাড়কে দ্বিতীয় এবং মাটির পুকুরে গলদা পিএল উৎপাদনকারী এইচ এম জামানকে তৃতীয় স্থান অর্জনের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

আপডেট সময় : 11:23:10 pm, Monday, 18 August 2025