সাতক্ষীরা 8:22 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

রইচপুর ঈদগাহ ময়দানে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:49:34 pm, Saturday, 7 June 2025 255 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা সদর পৌর সাত নাম্বার ওয়ার্ড রইচপুর ঈদগাহ ময়দানে আজ শনিবার ০৭ইং জুন সকাল ৭:৩০ মিনিটে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ঈদগাহে সমবেত হন এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।

নামাজ শুরুর অনেক আগে থেকেই মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। পুরো ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। গরীব দুঃখী শিশু, যুবক, বৃদ্ধ – সকল বয়সের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। ঈদের এই দিনে সবাই ছিলেন নতুন পোশাকে সজ্জিত, যা ঈদের আনন্দের এক ভিন্ন মাত্রা।

এই সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নুরুল হক দাখিল মাদ্রাসার সহকারী মৌলবি শিক্ষক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিনিয়র অফিসার মোঃ বাকি বিল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আহাম্মদ আলী এবং আলহাজ্ব আবুল কাশেম মসলা ভান্ডার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ঈদের জামাতকে আরও মহিমান্বিত করে তোলে।

ঈদের নামাজের ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন রইচপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আব্দুল্লাহ, তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত ও মধুর সুরে বয়ান মুসল্লিদের মুগ্ধ করে। নামাজ শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়। ফিলিস্তিনসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয়।

মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বহু দিন পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের সাথে দেখা হওয়ায় সবার মুখে ছিল হাসির ঝিলিক। অনেকে গরিব দুঃখী ও শিশুদের মাঝে নতুন টাকার নোট বিলিয়ে করেন।

নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন। এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি – এই প্রত্যাশাই রইচপুর ঈদগাহ ময়দানের প্রতিটি মুসল্লির কণ্ঠে ধ্বনিত হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

রইচপুর ঈদগাহ ময়দানে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

আপডেট সময় : 09:49:34 pm, Saturday, 7 June 2025