সাতক্ষীরা 11:53 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জেলার সবচেয়ে লম্বা দাঁড়িওয়ালা খোকা আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:33:55 pm, Wednesday, 28 May 2025 186 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:সাতক্ষীরা জেলার সবচেয়ে লম্বা দাঁড়িওয়ালা নামে খ্যাত ধুলিহর সানাপাড়ার বাসিন্দা মো. রুহুল কুদ্দুস খোকা (৫০) আর নেই। লম্বা দাঁড়ির জন্য যিনি জেলার সর্বমহলে অধিক পরিচিত ছিলেন। সেই “দাঁড়িওয়ালা খোকা”২৮মে বুধবার সকালে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউতে সকাল সাড়ে নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ধুলিহর সানাপাড়ার প্রয়াত মকবুল মেম্বারের জ্যেষ্ঠ পুত্র ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হারিয়ে গেছে সদাহাস্যজ্বল, সদালাপী, ভদ্র ও সমাজ সচেতন একজন মানুষ।তিনি দীর্ঘদিন ধরে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
মরহুমের জানাজা নামাজ শেষে বুধবার তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জেলার সবচেয়ে লম্বা দাঁড়িওয়ালা খোকা আর নেই

আপডেট সময় : 07:33:55 pm, Wednesday, 28 May 2025