সাতক্ষীরা 3:19 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ইটাগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:04:52 pm, Friday, 7 March 2025 403 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অন্যের অন্যের ক্রয়কৃত বাশ-খুটি দিয়ে টিনের চাল তুলে জমি জবরদখলের ঘটনা ঘটেছে। গত শনিবার (০১ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ইটাগাছা সংগ্রাম ফিলিং স্টেশনের পিছনে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আদালতে নালিশী এ জমির জবরদখল নেয় সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত আনছার আলীর ছেলে মো. আল আমিন।

এ ঘটনায় গত ২৪-০২-২০২৫ তারিখে ১৪৫ ধারা জারি করে বিজ্ঞ আদালত। এ আদেশে পরবর্তী দিন ধার্য্য করে ৪১৬নং স্মারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর সহকারী কমিশনারকে (ভূমি) অনুরোধ করা হয়। এরআগে গত ২৩-০২-২০২৫ তারিখে সাতক্ষীরার অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের প্রেক্ষিতে ২৪-০২-২০২৫ তারিখে ১৪৫ ধারা জারি করে বিজ্ঞ আদালত। ভুক্তভোগী সাতক্ষীরার বাঁকাল এলাকার মৃত আফজাল সরদারের ছেলে মো. মারুফ হোসেন বাবলু জানান, ‘সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে ১৭-০২-১৯৯৯ তারিখে ১৩৭৫ নং ও ১০-০৮-২০০০ তারিখে ৭৫৯০ নং কোবলা দলিল মূলে সাতক্ষীরার পলাশপোল মৌজায়, জে এল নং- ৯৪, এসএ খতিয়ান নং- ১১৭৪, দাগ নং- ১৩৩০২, ১৩৩৮৩ তে ৫.৫ ও ৬ মোট ১১.৫০ শতক এবং আরএস/বিএস খতিয়ান ৩২৫৮, দাগ নং- ৫৮৮০ ও ৫৮৮১ দাগে মোট ৫.৭৫ শতক জমি ক্রয় করে পাকা স্থাপনা নির্মাণ করে ভোগ দখলে আছি।

বেশ কিছুদিন ধরে আমার ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি বহিরাগত লোকজন নিয়ে জবরদখলের পাঁয়াতারা শুরু করে মৃত আনছার আলীর ছেলে মো. আল আমিন। তারই জের ধরে গত ২৩ ফেব্রæয়ারি বেলা ১১টার দিকে আল আমিনের নেতৃত্বে বহিরাগত লোকজন এসে আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করে’। তিনি আরো জানান, ‘এ ঘটনার পর আমি আদালতের স্মরণাপন্ন হই। আদালত ১৪৫ ধারা জারি করে সেখানে সকল ধরণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু আদালতের নির্দেশ না মেনে তারা তাদের জবরদখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না’।

এদিকে জবরদখলে অভিযুক্ত আল আমিন জানান, ‘অন্যের জমিতে নয় নিজেদের ক্রয়কৃত জমিতে ঘর বাঁধতে গেলে উল্টে মো. মারুফ হোসেন ও তার ছেলে কাজে বাঁধা দিচ্ছে এবং এসে আমাদের ঘেরা বেড়া, চাল, ও জিনিসপত্র ভাঙচুর করেছে’। এ ব্যাপারে সাতক্ষীরা সদর সহকারী কমিশনারকে (ভূমি) অতীশ সরকার বলেন, ‘আদালতের নির্দেশনা উপেক্ষা করে যদি সেখানে জবরদখল প্রক্রিয়া চলমান থাকে সেই রিপোর্টটা আমারা আদালতের ধার্য্য দিনে আদালতে পেশ করবো এবং রিপোর্ট অনুযায়ী আদালত অবশ্যই যথাযথ সিদ্ধান্তে পৌঁছাবে। এটা আদলতের মাধ্যমেই নিষ্পত্তি হবে’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

ইটাগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : 04:04:52 pm, Friday, 7 March 2025