সাতক্ষীরা 4:29 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু কন্যা আরিফা খাতুনকে বাঁচাতে জরুরি সাহায্যের আবেদন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:36:15 pm, Monday, 24 February 2025 176 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক :মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। আপনার একটু সহযোগিতায় বেচে যেতে পারে মৃত্যু পথযাত্রী  ব্লাড ক্যান্সারে আক্রান্ত চাদের মত ফুটফুটে সুন্দর মেয়েটি। 

মেয়েটির নাম আরিফা খাতুন, বয়স ১১ বছর,তার পিতার নাম আকিজ সানা,২ভাইবোনের মধ্যে সে বড়। লেখাপড়া করে পঞ্চম শ্রেণীতে। চাঁদের মত ফুটফুটে সুন্দর মেয়েটির জীবন প্রদীপ এখন মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে নিভু নিভু করছে। তার সহায় সম্বলহীন দিনমজুর  হতদরিদ্র গরিব পিতা চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে আজ দিশেহারা হয়ে পড়েছে। তার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানার শোভনা ইউনিয়নের শিবপুর গ্রামে।মেয়েটি তার পিতামাতার সাথে থাকেন নানার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেক পাড়া গ্রামে।মেয়েটি দীর্ঘদিন ধরে গলা ফুলে তীব্র যন্ত্রনায় ভুগছিল। তার গরিব পিতা বিভিন্ন জায়গায় হোমিও চিকিৎসা করান কিন্তু তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানান- মেয়েটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে দ্রুত ভর্তি করে  চিকিৎসার ব্যবস্থা করতে পারলে হয়তো বাঁচানো সম্ভব। কিন্তু তার চিকিৎসার জন্য ব্যয় হবে ১০ থেকে ১২ লক্ষ টাকা। যা তার হতদরিদ্র গরিব অসহায় দিনমজুর পিতার পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।টাকার অভাবে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করতে পারছে না।

মেয়েটি ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অথচ মেয়েটিকে বাচাতে তার পিতামাতা সব চেষ্টা করে ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে অবশেষে দেশবাসীর নিকট আকুতি জানিয়েছেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুকন্যা আরিফা খাতুনকে বাঁচাতে তার পিতা সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। মেয়েটির পিতা আকিজ সানার বিকাশ নং- ০১৬৪৫ ৩৯ ১২ ৮৪।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু কন্যা আরিফা খাতুনকে বাঁচাতে জরুরি সাহায্যের আবেদন 

আপডেট সময় : 10:36:15 pm, Monday, 24 February 2025