সাতক্ষীরা 1:53 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:51:54 pm, Wednesday, 19 February 2025 228 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১/২৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বটতলা বটতলা শ্মশান ঘাট নামক স্থান হতে ১৩,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ঘোনা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল মেইন ৬/১২ এস ও মেইন পিলার ৭ হতে আনুমানিক ২০০ গজ হতে ০৬ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গোডাউনের মোড়, ভাদ্রা বাজার ও দাঁতভাঙ্গা মোড় নামক স্থান হতে ১,২৪,৭৪০ টাকা মূল্যের ভারতীয় ব্যাটারি, প্রসাধনী সামগ্রী ও ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ২ আরবি আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কেরাগাছি মজুমদারের খাল নামক স্থান হতে ৬০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৪ ও ৮ আরবি হতে আনুমানিক ৩০০-৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরাগাছি পাকা রাস্তা ও কুটির বাড়ি নামক স্থান হতে ৮২,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা ও আগরবাতি আটক করে।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে ঝাউডাঙ্গা চেক পোষ্ট ঝাউডাঙ্গা চেক পোষ্ট নামক স্থান হতে ১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ভারতীয় প্রসাধনী সামগ্রী আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৮-১০ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশান মাঠ দক্ষিণ ভাদিয়ালী নামক স্থান হতে ২,৪০,০০০ টাকা মূল্যের শাড়ি ও ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ হতেএর ১৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ালী নামক স্থান হতে ৩৬,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদপুর নামক স্থান হতে ২০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

সর্বমোট ৫,৮৫,৭৪০/- (পাঁচ লক্ষ পঁচাশি হাজার সাতশত চল্লিশ) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : 05:51:54 pm, Wednesday, 19 February 2025