সাতক্ষীরা 12:06 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি ড্রাম্পার মেশিন জব্দ, সরঞ্জামাদি বিনষ্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:35:21 pm, Thursday, 13 February 2025 210 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুর রহমান কালিগঞ্জ :উপজেলা প্রশাসনের নিষেধ অমান্য করে বিক্রির জন্য অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২ বালু ব্যবসায়ীর ২ টি ড্রাম্পার মেশিন জব্দ এবং সরঞ্জামাদি বিনষ্ট করলেও চক্রের কাউকে আটক করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা হতে ২ টা পর্যন্ত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নের কামদেবপুর এবং নলতা ইউনিয়নের বিল কাজলা গ্রামের আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিলের মৎস্য ঘেরে পৃথক দু,টি অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ।

অভিযানের সময় অবৈধ বালি উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় উত্তোলন কাজে ব্যবহৃত ড্রাম্পার মেশিন দু,টি জব্দ করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক এবং আব্দুল মজিদের জিম্মায় দেওয়া হয়।

ভাড়া সিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী আসমা খাতুন এবং নলতা ইউনিয়নের ইন্দ্র নগর গ্রামের বালু ব্যবসায়ী বাবলু দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে ব্যবসায়ী কাজে ব্যবহারের জন্য অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল । বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন একাধিকবার নিষেধ করে ।

উক্ত নিষেধ অমান্য করে বালু উত্তোলনের কাজ অব্যাহত রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং ছাত্র সমন্বয়কারী রাকিবুল ইসলাম সহ সাংবাদিকদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি ড্রাম্পার মেশিন জব্দ, সরঞ্জামাদি বিনষ্ট

আপডেট সময় : 06:35:21 pm, Thursday, 13 February 2025