সাতক্ষীরা 10:05 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

‘জন সচেতনতা ছাড়া সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব নয়’সাতক্ষীরায় সূধী সমাবেশে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:01:50 pm, Tuesday, 11 February 2025 219 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নিরাপদ সড়ক চাই এর সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ’ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নিরাপদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে নিসচা জেলা উপদেষ্টা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে সূধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত

ছিলেন নিসচা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি বলেন, আপনার এলাকায় যে সড়ক দূর্ঘটনা হচ্ছে সেগুলো দূর করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আমার জীবনে একটি মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সেখানে আমার প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারাই। এমন ঘটনা আপনার জীবনেও ঘটটে পারে। নিরাপদ সড়ক আমার ব্যক্তিগত আন্দোলন হলেও পরবর্তীতে এটি রাষ্ট্রীয় আন্দোলনে রূপ নেয়। বর্তমানে সরকারিভাবে নিরাপদ সড়ক চাই দিবসটি পালিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য একটি সড়কে প্রাণহানি কমানো। তিনি আরো বলেন, ’আপনারা মটর সাইকেলসহ সকল পরিবহন চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন। তাড়াহুড়া করে সড়কে চলার চেষ্টা করবেন না। একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। দূর্ঘটনার পর ভেঙে পড়তে পারে আপনার পরিবার। এখন মটর সাইকেলে দূর্ঘটনার হার বেশি।

প্রপারলি ট্রেনিং না নিলে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকলে দূর্ঘটনা বেশি হয়। তাই ড্রাইভিং এর জন্য ট্রেনিং নিতে হয়। ট্রেনিং নিলেই বোঝা যায় কিভাবে মটর সাইকেল চালাতে হয়। সড়ক দূর্ঘটনা রোধে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জন সচেতনতা ছাড়া সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব নয়।’স্বাগত বক্তব্য রাখেন নিসচা জেলা সভাপতি আলহাজ¦ মুহাম্মদ দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিসচা মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, জেলা বিএনপি’র

আহবায়ক রহমত উল্লাহ পলাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুর রহমান, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধাঃ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, পৌর সভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, নিসচা জেলা সাধাঃ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক

এস এম মহিদার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ আরাফাত হোসাইন, যুব গণ অধিকার পরিষদের জেলা সভাপতি মোঃ তবিবুর রহমান, ছাত্র অধিকার পরিষদ এর ইমরান হোসেন, নিসচার উপদেষ্টা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধাঃ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন,পাবলিক সাধাঃ সম্পাদক কামরুজ্জামান রাসেল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ—সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, আরাধনা’র
।
সভাপতি মোঃ মাহবুব রহমান, সহ—সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, আইন উপদেষ্টা এ্যাড এবিএম সেলিম, সাংগঠনিক সম্পাদক আবিদুল হক মুন্না, কার্যকরী সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য শেখ ফারুক হোসেন, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল আজিজ প্রমুখ। এছাড়া নিসচা জেলা কমিটির নেতৃবৃন্দ, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ ও সূধী সমাজসহ বিপুল সংখ্যক বিনোদন প্রেমী দর্শণার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক নূর মোহাম্মাদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধাঃ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন। সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাব ও এনজিও আরাধনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

‘জন সচেতনতা ছাড়া সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব নয়’সাতক্ষীরায় সূধী সমাবেশে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : 10:01:50 pm, Tuesday, 11 February 2025