সাতক্ষীরা 11:43 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

শ্যামনগর থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার দুই মাষ্টার এজেন্ট গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:18:17 pm, Saturday, 1 February 2025 196 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: ১লা ফ্রেব্রুয়ারি শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা উপজেলার নওয়াবেঁকী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবু বক্কার (২২) ও আব্দুর রহমান (১৮) নামে অনলাইন জুয়ার দুই মাষ্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা একই এলাকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও আখতারুজ্জামানের ছেলে। তথ্য প্রযুক্তির মামলায় দু’জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। ইতিপুর্বে চক্রের অন্যতম এক সদস্যকে উপজেলার পদ্মপুকুর থেকে গ্রেপ্তকার করে শ্যামনগর থানা পুলিশ।

চক্রটি অনলাইনে জুয়ার মাধ্যমে তরুন সমাজকে বিপদগামীতার দিকে ঠেলে দিচ্ছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে তিনি দ্রুত অপরাপর অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান।

এদিকে সবুজ হোসেন ও শাহাজানসহ স্থানীয়রা জানায় শনিবার গ্রেপ্তারকৃতরা এলাকার মাষ্টার এজেন্ট। অনলাইন জুয়ার মাধ্যমে তারা প্রত্যেকে মাসে ১১ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয় করেন। ইতিপুর্বে আটক রাহাত পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে বছরে কোটি কোটি টাকা উপার্জন করেছে।

চক্রের আরও প্রায় ৩০ জন সদস্য উপজেলার পদ্মপুকুর, আটুলিয়া ও বুড়িগোয়ালীনি, নুরনগর এলাকায় ছড়িয়েূ ছিটিয়ে রয়েছে। অনলাইন জুয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করায় পুলিশ বাহিনীকে তারা ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শ্যামনগর থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার দুই মাষ্টার এজেন্ট গ্রেপ্তার

আপডেট সময় : 09:18:17 pm, Saturday, 1 February 2025