সাতক্ষীরায় ৬৫ বোতল ফেন্সিডির ও ৩ কেজি গাঁজা সহ ৫ জনকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ
- আপডেট সময় : 01:03:47 am, Saturday, 25 January 2025 206 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৬৫ বোতল ফেন্সিডির ও ৩ কেজি গাঁজাসহ ৫ মাদক চোরাকারবারিকে আটক করাহয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে সাতক্ষীরা সদরের নেবাখালী ও দেবহাটা উপজেলার পারুলিয়া ভূমি অফিসের সামনে থেকে তাদের আটক করাহয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের মোঃ কবিরুল ইসলাম (২৭), মোঃ মুজাহিদ গাজী (২৫), মোঃ মজনু হোসেন (২৪), মোঃ আনিসুর রহমান (৫৮) ও দেবহাটার দক্ষিণ পারুলিয়া এলাকার মৃত সুধীর বর এর ছেলে গৌতম বর (২৯)।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি নিজাম উদ্দিন মোল্লা জানান, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই পিন্টু লাল দাস সঙ্গীয়ফোর্স সহ সদরের নেবাখালী এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনন্সিডিলসহ ৪ জন মাদক চোরাকারবারিকে আটক করাহয়েছে।
অপরদিকে একুই সময়ে গোয়েন্দা পুলিশের এসআই মিঠুন মজুমদার সংগীয় ফোর্সসহ দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক জনকে আটক করে।
পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানা ও দেবহাটা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতে সপর্দ করা হয়েছে।
























