সাতক্ষীরা 8:41 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় “আপন ভাইয়ের ষড়যন্ত্র থেকে বাঁচতে” থানায় লিখিত অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:45:27 pm, Monday, 20 January 2025 230 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় “আপন ভাইয়ের ষড়যন্ত্র থেকে বাঁচতে” থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বড় ভাই ফারুকুল ইসলাম। সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের ফারুকুল ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, তারা আপন ২ ভাই সহ ফুফাতো ভাইদের যৌথ ১০ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশের পৈত্রিক সূত্রে তারা দাবিদার।

কিন্তু ফারুকুল ইসলাম সরল মনের হওয়ায় তার ছোট ভাই আওয়ামী লীগের দোষর মাসুদুল ইসলাম ও ফুফাতো ভাই আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম একসাথে হয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা করে ক্ষয়ক্ষতি করে আসছে। ফারুকুল ইসলাম আরও জানান পৈত্রিক সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র করলে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একসাথে বসে আপোষ বন্টন করার চেষ্টা করি।

কিন্ত তাতে তারা সাড়া না দিয়ে আমাদের হয়রানি করতে ষড়যন্ত্রে মেতে ওঠে।আমি আমার ছোট ভাই মাসুদুল ইসলাম ও ফুফাতো ভাই মনিরুল ইসলামের কাছে আকুতি করে আমার জমি মাপ জরিপ করে বুঝে দিতে বলি। কিন্তু আমার ছোট ভাই এ বিষয়ে নাক গলাতে নিষেধ করে। পিতা মাতার মৃত্যুন্তে আমি এই ৪ শতাংশ জমির প্রাপ্য হই। মাসুদুল ইসলাম পৈত্রিক সম্পত্তির সবটায় ডাঙ্গা জমি নিয়ে ভোগ দখলে আছে। কিন্তু আমার জমি তাদের থেকে দখল চাইলে তারা শত্রুতা ও বিরোধের সৃষ্টি শুরু করে। শুরু করে তালবাহানা। আমার প্রাপ্য জমি না দিয়ে আমার এলাকার শত্রুদের সাথে নিয়ে ছোট ভাই মাসুদুল ইসলাম বিভিন্নভাবে হয়রানি ও ষড়যন্ত্র শুরু করে। পরবর্তীতে তারা সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলামের কাছে অভিযোগ করলে তিনি তদন্তে পাঠান।

তদন্ত প্রতিবেদনে দেখা যায় তাদের অভিযোগ মিথ্যা। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও আমার জমিতে কাজ বন্ধ করতে বলেন সরদার শরিফুল ইসলাম। বিবাদী পক্ষ আওয়ামী শাসনামলে অবৈধ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষকে ম্যানেজ করেছে, তা না হলে আমার কাজ বন্ধ রাখবে কেন? বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তারা ধরাকে সরা জ্ঞান করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামীলীগের দাপট দেখিয়ে আমার আপন ছোট ভাই মাসুদুল ইসলামের ইন্ধনে ফুফাতো ভাই অরাজকতা সৃষ্টি করেছিল। ৫ আগষ্টের পট পরিবর্তনের পর তারা ভিন্ন রুপ ধারন করে মেতে উঠেছে ষড়যন্ত্রে।আমরা তাদের ভয়ে ভীত হয়ে পড়েছি।

তারা আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেনা। মিথ্যা মামলা ও অভিযোগ হুমকি দিয়ে যাচ্ছে, অপপ্রচার চালিয়ে মান সম্মানের হানি ঘটাচ্ছে। এ ঘটনায় গত ১৭ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফারুকুল ইসলাম।

এ বিষয় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ভুক্তভোগী ফারুকুল ইসলাম তার ভাইদের মিথ্যা মামলা ও ষড়যন্ত্র থেকে বাঁচার আকুতির পাশাপাশি নিজ পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ করতে পারেন সে জন্য আইন আদালত সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় “আপন ভাইয়ের ষড়যন্ত্র থেকে বাঁচতে” থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় : 09:45:27 pm, Monday, 20 January 2025