সাতক্ষীরা 9:02 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

পলিনেট হাউজে চারা উৎপাদন ও সবজি চাষে সফল কৃষক আওরঙ্গী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:06:54 pm, Wednesday, 15 January 2025 253 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা পাটকেলঘাটায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় পলিনেট হাউজ পদ্ধতি ব্যবহার করে উন্নত জাতের চারা উৎপাদন ও সবজি চাষ শুরু হয়েছে। কৃষিতে নব দিগন্তের সৃষ্টি করতে থানার আচিমতলা গ্রামের বেকার যুবক এসএম রায়হান উল্লাহ আওরঙ্গী এ উদ্যোগ গ্রহণ করেছেন।

২০ শতক জমিতে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরায় এই প্রথম ৪২ লক্ষ টাকা ব্যয়ে পলিনেট হাউজের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে অতি জলবায়ুর ক্ষতিকর প্রভাবমুক্ত পরিবেশে বছর ব্যাপী নিরাপদ চারা তৈরী ও উচ্চ মুল্যে ফসল উৎপাদনের লক্ষে চারা উৎপাদন করা হচ্ছে।

সরেজমিন পাটকেলঘাটার আচিমতলায় প্লটে গেলে উদ্যোক্তা রায়হান আওরঙ্গী বলেন, সরকারের সহযোগিতায় তিনি উন্নত জাতের চারা উৎপাদন করে সবজি উৎপাদনে কৃষককে সহায়তা করে চলেছেন। এছাড়াও তিনি ৬ বিঘা জমিতে ক্যাপসিকাম, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি চাষ করে সফলতা দেখিয়েছেন। থাইল্যান্ড ভারত নেদারল্যান্ড থেকে বীজ সংগ্রহ করে প্লটে বর্তমানে বেগুন ১ হাজার, পেঁপে ১ হাজার ৬০০, লাউ ২ হাজার, শসা ১ হাজার ২০০, মরিচ ৮ হাজার, ক্যাপসিকাম ৫ হাজার ও বারমাসী সজিনা ৫০০ চারা উৎপাদন করেছেন। সিডলিং পদ্ধতিতে ট্রেতে কোকোপিট ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে বীজ বপন করা হয়। বীজ থেকে চারা তৈরী করে উৎপাদনকৃত চারা কৃষকদের মাঝে বিক্রি করছেন তিনি। বর্তমানে তার প্লটে সবমিলে ১৫ হাজার চারা আছে। তিনি পেঁপে ২৫ টাকা, বেগুন ২ টাকা, মরিচ ২ টাকা, লাউ ৭ টাকা, শসা ২ টাকা, ক্যাপসিকাম ১০ টাকা ও বারমাসী সজিনা ৫০ টাকা করে বিক্রি করছেন। তিনি বলেন, এরপর পর্যায়ক্রমে চারা উৎপাদন হলে বছর শেষে কয়েক লক্ষ টাকা লাভ হবে এমনটি আশা তার। পাইকগাছা উপজেলার শিমুল মোড়ল ও ঝিনাইদহের কামরুল ইসলাম তার উৎপাদিত সব চারা ক্রয় করেছেন। দু-একদিনের মধ্যে চারা ডেলিভারী দিবেন বলে জানান।

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা কল্যাণ কুমার ঘোষ জানান, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনিসহ কৃষি বিভাগের উর্ধতন কর্মকর্তারা ইতোমধ্যে প্রকল্প পরিদর্শন কেেরেছন। পলিনেটে উৎপাদিত চারা কৃষকদের মাঝে নায্য মুল্যে বিক্রি করার উদ্দেশ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, বিদেশি প্রযুক্তি ব্যবহার এখানে উন্নত জাতের ভালো মানের চারা উৎপাদন করা হয়। কৃষকদের এখন আর খুলনা যশোর সহ বাইরের জেলা থেকে চারা সংগ্রহ করতে হবে না। এ পদ্ধতিতে একশটি বীজে একশ’টি চারা গজায়। পলিনেটের মধ্যে চারা উৎপাদনের জন্য সঠিক তাপমাত্রা নির্ধারন করা হয় বলে এটা সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

পলিনেট হাউজে চারা উৎপাদন ও সবজি চাষে সফল কৃষক আওরঙ্গী

আপডেট সময় : 02:06:54 pm, Wednesday, 15 January 2025