সাতক্ষীরা 10:17 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় বিজেপির অভিযানে প্রায় ২৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:30:55 am, Wednesday, 15 January 2025 412 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে (ভারতীয় মদ ২৪ বোতল, ফেনসিডিল ৯৮ বোতল, ইয়াবা ২০০০ পিস, রুপার গহনা ৪ কেজি ৫০০ গ্রাম) মাদকদ্রব্যসহ প্রায় ২৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সদস্যরা পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, কাকডাঙ্গা, বৈকারী, তলুইগাছা, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদড়ি ১০ বোতল ভারতীয় মদ এবং ৪১ বোতল ফেনসিডিল আটক করে। তলুইগাছা বিওপির বিওপির সদস্যরা বেলতলা নামক স্থান হতে ১০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। কাকডাঙ্গা বিওপির বিওপির সদস্যরা কেড়াগাছি এবং দখলের মোড় হতে ০৭ বোতল ভারতীয় মদ এবং ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।

শিশুতলা এলাকা থেকে হিজলদী বিওপির নায়েক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে প্লাস্টিকের ব্যাগে করে ফেলে রাখা ৪ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক মূল্য ৯ লাখ ৯৪ হাজার ৫ শত টাকা। এছাড়া বড়ালী থেকে ০৪ বোতল ভারতীয় মদ এবং ১০০০ পিস ইয়াবা আটক করে। চান্দুরিয়া বিওপির সদস্যরা কাদপুর হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

পদ্মশাখরা বিওপির সদস্যরা দাসাপাড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির সদস্যরা বেড়িবাধ নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির সদস্যরা বলদঘাটা নতুনপাড়া হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা রাজ্জাকের মোড়, দখলের মোড়, গেড়াখালী মাঠ হতে ৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং শাড়ি আটক করে। মাদরা বিওপির সদস্যরা চান্দা মাঠ হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

বিজিবি অধিনায়ক জানান, টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বিজেপির অভিযানে প্রায় ২৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : 12:30:55 am, Wednesday, 15 January 2025