সাতক্ষীরা 8:39 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় কাচ্চি ডাইনের স্টাফরা ফটো সাংবাদিকদের ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:45:56 pm, Tuesday, 7 January 2025 575 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান শেষে ফুটেজ সংগ্রহকালে চার ফটো সাংবাদিকদের ওপর হামলা করেছে কাচ্চি ডাইনের স্টাফরা।এতে মারাত্মক আহত হয়েছেন ওই ফটো সাংবাদিকরা।

৭ জানুয়ারী মঙ্গলবার বেলা ১ টায় কাচ্চি ডাইন সাতক্ষীরার আউটলেটে এ ঘটনা ঘটে।আহত ফটোসাংবাদিকরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও আর টিভির মামুন।

এর আগে বেলা ১২ দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন “কাচ্চি ডাইনে” আউটলেটে অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন।

এসময় “কাচ্চি ডাইন” এর রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, এপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় “কাচ্চি ডাইন” রেস্টুরেন্টের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারে চুল ও রান্নার ঘরের কিচেনে নোংরা পরিবেশ থাকায়, মার্ক্স এপ্রন না পরে খাবার পরিবেশন করায় তাদেরকে প্রাথমিক ৫ হাজার টাকা জরিমানা করি। ভোক্তাদের স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভুক্তভোগী এস,এ টিভির ফটো সাংবাদিক জাকির হোসেন জানান, অভিযান শেষে আমরা কয়েকজন ফটো সাংবাদিক কিচেন সহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কর্মচারীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফটোসাংবাদিক সবুজ হোসেন, আর টিভির মামুন এবং সময় টিভির ফটো সাংবাদিক সাগর হোসেন আহত হয়।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে পুলিশ ফটোসাংবাদিকদেরকে উদ্ধার করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় কাচ্চি ডাইনের স্টাফরা ফটো সাংবাদিকদের ওপর হামলা

আপডেট সময় : 10:45:56 pm, Tuesday, 7 January 2025