সাতক্ষীরা 6:02 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:54:36 pm, Saturday, 4 January 2025 757 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি হয়েছেন আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান।৪ জানুয়ারি (শনিবার) সংগঠনটির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্স মিলনায়তনে বিকাল ৩:৩০ মিনিটে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের জরুরি সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫ সেশনের জন্য সেট-আপ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেট-আপ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে আল মামুন এবং সেক্রেটারি মনোনীত হয়েছে মেহেদী হাসান।

নব-নির্বাচিত সভাপতি আল মামুনকে শপথ বাক্য পাঠ করান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাঃ আবিদ তাজওয়াদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোস্তফা কামাল,জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাওঃ ইমরান হোসেন,জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারি জাহাঙ্গীর আলম হেলাল।

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরীর সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফরায়েজী, মাওঃ মোশাররফ আনসারী, আব্দুল আওয়াল, জাহিদুর রহমান নাঈম, সাতক্ষীরা জেলর সাবেক সভাপতি মাওঃ রুহুল আমিন, খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ।

সেট-আপ কার্যক্রম শেষে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন,৫ ই আগস্ট পরবর্তী আমরা যে সুসময় পার করছি ,এই সময়টাকে ক্যাম্পাস কেন্দ্রীক বেশি ফোকাস দিয়ে শতভাগ ছাত্রের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে।সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে জরুরী সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান

আপডেট সময় : 09:54:36 pm, Saturday, 4 January 2025