সাতক্ষীরা 5:27 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:12:13 pm, Saturday, 28 December 2024 166 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: বাংলাদেশে সার্বজনীন লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদার করার বিষয়ে সাতক্ষীরায় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে ২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিসিকের চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহমেদ খান।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের পরিচালক (অর্থ) মোঃ কামাল উদ্দীন বিশ্বাস, বিসিক খুলনা অঞ্চলের পরিচালক মনসুরুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমিনুর রহমান, সহকারী কমিশনার পলাশ আহমেদ, বিসিক সাতক্ষীরার উপ-ব্যাবস্থাপক গৌরব দাস, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মাঠ পর্যায়ে ১৯৬১ সালে লবন উৎপাদন শুরু হয় বাংলাদেশে। আর এ লবন মিল পর্যায়ে প্রক্রিয়াজাতকরণ ও আয়োডিনযুক্তকরণ করা হয় ১৯৯০ সালে। এরপর বিক্রেতা ও ভোক্তা পর্যায়ে লবন সরবরাহ করা হয়। বক্তারা বলেন, লবনে থাকা আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি যা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। থাইরক্সিন হরমোনের অন্যতম প্রধান উপাদান আয়োডিন।

থাইরক্সিন হরমোন দেহের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। থাইরয়েড হরমোন দেহের লিভার, কিডনি, হার্ট, মাংসপেশীসহ বিভিন্ন অঙ্গের জৈবরাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়া মস্তিষ্কের কোষ বৃদ্ধিতে অত্যাবশ্যকীয় হরমোন। বক্তারা এসময় মানবদেহের জন্য আয়োডিনের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 07:12:13 pm, Saturday, 28 December 2024