সাতক্ষীরা 5:51 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় মহান বিজয় দিবস পালিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:43:54 pm, Monday, 16 December 2024 213 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেক্স: সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথম পর্বের শ্রদ্ধাঞ্জলি শেষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। দিনব্যাপী আয়োজনে অন্তর্ভুক্ত ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা।

জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এদিকে শহরের প্রধান সড়ক ও স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচি স্মরণ করিয়ে দেয় জাতির গৌরবময় অতীত ও মুক্তিযুদ্ধের চেতনা। ১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির জন্য অমর স্মৃতি হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় মহান বিজয় দিবস পালিত 

আপডেট সময় : 02:43:54 pm, Monday, 16 December 2024