সংবাদ শিরোনাম ::
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 08:55:24 pm, Friday, 13 December 2024 157 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ ডিসেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ,
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা,সুবিধাজনক সময়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা এবং
বাদ যোহর বা সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত প্রার্থনা।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























