সাতক্ষীরা 7:22 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধা বিকাশের পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:20:05 pm, Friday, 13 December 2024 181 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: ছাত্রছাত্রীদের মেধার বিকাশ, মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে সাতক্ষীরায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনে ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সাতক্ষীরা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ম থেকে ১০ম শ্রেণীর ১২৯৭ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

মেধাবৃত্তি পরীক্ষার পরিদর্শন করেন, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সিটি কলেজে সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ আখতারুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, কিশোর কন্ঠ ফাউন্ডেশন শহর শাখার চেয়ারম্যান আল মামুন, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান সহ আরো অনেকে।

কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান আল মামুন জানান, মেধাবৃত্তি পরীক্ষার ফলে শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতামূলক স্বভাব বৃদ্ধি পাবে, পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হবে। এ ধরনের উদ্যোগে অভিভাবকদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি মেধা বিকাশে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম হলো মেধা পরীক্ষা।

আরো জানান, পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অন্বেষণে প্রতিযোগিতামূলক স্পৃহা বৃদ্ধি পাবে, পাঠভ্যাস গড়ে উঠবে, সমাজে কিশোর অপরাধ হ্রাস পাবে, শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। শিক্ষার্থীর সুষ্ঠু মেধা বিকাশে আমরা আগামীতে অধিকতর গ্রহণীয় পদক্ষেপ গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধা বিকাশের পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : 04:20:05 pm, Friday, 13 December 2024