সাতক্ষীরা তালা উপজেলায় ডিসি উদ্যান উদ্বোধন
- আপডেট সময় : 01:26:06 am, Friday, 13 December 2024 187 300 বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা ঘোষনগর শ্মশানে বৃহস্পতিবার বিকালে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ডিসি উদ্যানের উদ্বোধন করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলের সভাপতিত্বে ও তালা এসি ল্যান্ড অফিসের নাজির খান নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রধান অতিথি বলেন, এই জালালপুর ইউনিয়নে সরকার ২২ দশমিক ৫৮ একর একর খাস জমি উদ্ধার করেছে। আর এর দাবিদার এই এলাকার জনগণ। এখানে সব সময় দেখাশুনা করবেন। এখানে আসবেন। আমরা জনগণের চাকর। আপনাদের টাকায় আমাদের বেতন হয়। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। তাই সব সময় মানুষের কল্যাণে কাজ করতে হবে।
কারো জমি যদি কেউ ফাকি দেয় আল্লাহ তাকে মাপ করবেন না। এই জমি আপনাদের। আপনারা এই জমি রক্ষাণাবেক্ষণ করবেন। আপনারা আম, জাম, কাঁঠাল, নারকেল, কুলগাছ লাগান। আমরা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেব। এখানে উদ্যান করা হবে। তার জন্য সর্বপ্রকার সহযোগিতা করা হবে। আর যারা ভূমিহীন আছেন তারা স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের বসবাসের ব্যবস্থা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা থানা অফিসার ইনচার্জ মো. শাহিনুর রহমান শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের, রবীন্দ্রনাথ দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ
























