সাতক্ষীরা 11:50 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

মরিচ্চাপ খননের দাবীতে চাপড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:57:51 pm, Tuesday, 10 December 2024 187 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা আশাশুনির চাপড়ায় সিএস ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খননের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সংশ্লিষ্ট এলাকাবাসী। ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বুধহাটা ইউনিয়নের চাপড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে পূর্ব চাপড়া গ্রামের ক্ষতির সম্মুখীন সংশ্লিষ্টরা এ কর্মসূচির আয়োজন করে।

শত শত নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই গ্রামের আইয়ুব আলী সরদার, আজহারুল সরদার, আফজাল হোসেন, রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, আশাশুনির চাপড়া মৌজার মরিচ্চাপ নদী খননের জন্য পানি উন্নয়ন বোর্ড মাপ জরিপ শুরু করেছে। ইতোমধ্যে তাঁরা আমাদের ডি.এস খতিয়ান, এস.এ ও আর.এস খতিয়ানের রেকর্ডীয় সমতল জমির মাঝখান বরাবর বর্তমান নদী খনন নকশা চূড়ান্ত করেছেন।

ডি.এস রেকর্ডে ৮০০ থেকে ১১০০ ফুট পর্যন্ত নদী ছিল, যা খনন না করে তারা আমাদের রেকর্ডীয় জমির উপর দিয়ে নদী খননের পায়তারা করছে। যেটা অনিয়ম ও অমানবিকতা ছাড়া আর কিছুই নয়। সরকারী খাস জমি থাকার পরও ডিএসএসএ ও আরএস খতিয়ানের উপর এভাবে নদী খনন করা হলে নদীর দুই তীরের শত শত পরিবার ক্ষতির সম্মুখীন হবে।

এছাড়া কবর স্থান, ঘর বাড়ি মৎস্য ঘেরসহ সংশ্লিষ্টরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই রেকর্ডীয় জমি রক্ষায় বিধি মোতাবেক নদী খননের আবেদন জানিয়েছেন উপস্থিত নারী-পুরুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মরিচ্চাপ খননের দাবীতে চাপড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : 11:57:51 pm, Tuesday, 10 December 2024