স্থানীয় পত্রিকার সম্পাদক ও সুধীজনদের সাথে সাংবাদিক ক্লাবের মতবিনিময়
- আপডেট সময় : 01:06:39 am, Wednesday, 27 November 2024 305 300 বার পড়া হয়েছে

স্থানীয় পত্রিকার সম্পাদক ও সুধীজনদের সাথে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) বিকাল ৫টায় হতে পর্যায়ক্রমে স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক মো. আবুল কালাম আজাদ, দৈনিক হৃদয়বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম মোশাররফ হোসেন, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহ আলম, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়ারেশ খান চৌধুরী এবং সাতক্ষীরা জেলা পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী মো. আবুল কালাম বাবলার সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের জেলা কমিটির সভাপতি এসএম মহিদার রহমান, সহ-সভাপতি শেখ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, সহ-সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিএম সোহরাব হোসেন, প্রচার সম্পাদক মো. আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক মো. আবীর হোসেন লিয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবুল হোসেন, কার্যকরী সদস্য মো. আমিরুল ইসলাম, সদর উপজেলা কমিটির সভাপতি মীর আবু বকর, সাধারণ সম্পাদক মো. মুনসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন ও মো. মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ আলী, অর্থ সম্পাদক মো. জাকিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. আসাদুজ্জামান খান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন জনি, কার্যকরী সদস্য শাহজাহান আলী মিটন, মো. রুহুল আমিন, মো. হাবিবুল্লাহ বাহার, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল মান্নান, মো. মাছুম বিল্লাহ প্রমুখ।


























