সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
- আপডেট সময় : 12:03:16 am, Monday, 18 November 2024 149 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ই নভেম্বর) বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ ওমর ফারুক, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -২ এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ মনিরুল ইসলাম, কৃষি অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, সড়ক বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, সাতক্ষীরা পৌরসভার সিও ইশতিয়াক আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা ইউএনও শোয়াইব আহমেদ, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, দেবহাটা উপজেলার ইউএনও মোঃ আসাদুজ্জামান, আশাশুনির ইউএনও কৃষ্ণ রায়, কালিগন্জ ইউএনও অনুজা মন্ডল, তালার ইউএনও শেখ মোঃ রাসেল, শ্যামনগরের ইউএনও মোছাঃ রানী খাতুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৃষক প্রতিনিধি মাহমুদ হোসেন, উত্তরণের আডভাইজার হাসেম আলী ফকির, সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, উত্তরনের টেকনিক্যাল অফিসার শেখ সেলিম আকতার।


























