সংবাদ শিরোনাম ::
এল্লারচরে পানিতে ডুবে ১৮ মাসের শিশু কন্যার করুন মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 07:01:32 pm, Friday, 8 November 2024 165 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর গ্রামের শরিফুল ইসলামের শিশু কন্যা রূহি খাতুন (১৮ মাস) পানিতে ডুবে মারা গেছে বলে খবর পাওয়া গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, ৮ নভেম্বর শুক্রবার সকাল দশটার দিকে সে তাদের বাড়ির পাশে খেলা করছিল।কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ১৮ মাসের মেয়েকে খুঁজে না পেয়ে তার মা আশেপাশের বিভিন্ন জায়গায় খুজতে থাকে। পরে তাকে বাড়ির পার্শ্ববর্তী মহব্বত সরদারের পুকুরের পানিতে ডুবে মরে ভাসতে দেখে।
মাত্র ১৮ মাস বয়সের শিশু কন্যা পানিতে ডুবে করুন মৃত্যুর ঘটনায় তার বাড়িতে শোকের মাতম চলছে। এঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























