সাতক্ষীরা 2:17 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনিতে আওয়ামী লীগের দুই ইউপি চেয়ারম্যান আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:35:30 pm, Tuesday, 29 October 2024 212 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো: পৃথক অভিযানে আশাশুনি উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটককৃত চেয়ারম্যান দুজন হলেন- খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। দুজনেই নৌকা প্রতীকের চেয়ারম্যান।

সোমবার রাতে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেনকে আটক করা হয়। এর আগে গত রোববার গভীর রাতে সাতক্ষীরা সদরের সীমান্ত হোটেল থেকে খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমকে আটক করে পুলিশ। আটককৃত শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এসএম হোসেনুজ্জামান হোসেন উপজেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক হিসেবে দায়িত্বরত আছেন। এ বিষয়ে আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম জানান, পৃথক অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহনেওয়াজ ডালিম চেয়ারম্যানকে গত ৫ আগস্ট প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ তিন জনকে হত্যা ৩(৮)২৪ নং মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এসএম হোসেনুজ্জামান হোসেনের বামনডাঙ্গায় অফিস ভাঙচুরের ৩(১০)২০ নং মামলায় সোমবার রাত ৯টার দিকে সদর থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে আওয়ামী লীগের দুই ইউপি চেয়ারম্যান আটক

আপডেট সময় : 05:35:30 pm, Tuesday, 29 October 2024