সাতক্ষীরা 11:44 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে দুর্গাপুরের সেই কথিত সাংবাদিক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:30:08 am, Monday, 28 October 2024 201 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

রাজশাহী ব্যুরো: রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারি শাহাবুদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার উজানখলসী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার(২৭ অক্টোবর) সকালে তাকে রাজশাহী আদালতে পাঠানো হলে তিনি জামিন আবেদন করেন। পরে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহাবুদ্দিন উপজেলার কিসমতগনকৈড় ইউনিয়নের উজানখলসী গ্রামের নসির উদ্দিন মোল্লার ছেলে। সে একটি দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয়ে নানা রকম অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।
পুলিশ বলছে, এই শাহাবুদ্দিন ছাত্রজীবনে বর্তমান বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি নাটোর এনএস কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। শাহাবুদ্দিন নিজের ফেসবুকে আইডিতেও ছাত্রলীগ নেতা হিসেবে স্ট্যাটাস দিয়েছিলেন। ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়, এই শাহাবুদ্দিন রাজশাহীর একটি প্রেসক্লাবের সাংবাদিক পরিচয়ে পুঠিয়া দুর্গাপুর এলাকায় অবৈধ পুকুর খননের সাথেও জড়িত ছিলেন। পুকুর খনন নিয়ে এর আগে তার বিরুদ্ধে অনেক নিউজ হয়েছে। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানি ও মিথ্যা নিউজ প্রকাশের ভয়ভীতি দেখাতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে দুর্গাপুরের সেই কথিত সাংবাদিক গ্রেপ্তার

আপডেট সময় : 02:30:08 am, Monday, 28 October 2024