আখড়াখোলায় চাদার দাবীতে পুড়িয়ে মারার হুমকির ঘটনায় থানায় অভিযোগ
- আপডেট সময় : 07:25:58 pm, Friday, 18 October 2024 184 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার আখড়া খোলা গ্রামের মৃত নবাব আলীর পুত্র আ: বারী মোড়লের নিকট একই গ্রামের মৃত মইজুদ্দীন মোড়লের পুত্র আ: করিম মোড়ল কতৃক চাদার দাবীতে পুড়িয়ে মারার হুমকির ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ১৮ অক্টোবর শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, সাতক্ষীরা জজ কোটের আইনজীবী সহকারী শেখ কামরুল ইসলাম তার শ্বশুর আখড়া খোলা গ্রামের মৃত নবাব আলীর পুত্র আ: বারীর বাড়ির পাশে পান ব্যবসায়ী ফজলুর নিকট থেকে জমি কিনে বসত করার জন্য ঘরবাড়ি নির্মান করছে। এতে ক্ষিপ্ত হয়ে একই গ্রামের মৃত মইজুদ্দীন মোড়লের পুত্র আ: করিম মোড়ল১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আখড়া খোলা বাজারে প্রকাশ্য আ: বারীর নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাদার টাকা না দিলে রাতে বসত ঘরে আগুন দিয়ে মেয়ে জামাতাসহ বাড়ির সবাই কে পুড়িয়ে মারার হুমকি প্রদর্শন করে। এতে আইনজীবী সহকারী কামরুল ইসলাম ও তার শ্বশুর বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েছে। এঘটনায় আ: বারী বাদী হয়ে ১৮ অক্টোবর শুক্রবার আবদুল করিম মোড়লের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ জানিয়েছেন অভিযোগ পেয়েছি,তদন্ত করে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী ওই পরিবারটি এ ব্যাপারে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সেনাবাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


























