সাতক্ষীরা 6:30 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ধুলিহর বন্যাকবলিত জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:46:54 pm, Friday, 4 October 2024 266 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:বিগত কয়েক দিনের অতি বৃষ্টির কারণে সাতক্ষীরা পৌরসভার কয়েকটি ওয়ার্ড সহ সদর উপজেলার লাবসা ,ফিংড়ী,  ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। বসত ঘর, রানা ঘর মাঠের ফসল ও কবরস্থানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও পানিতে তলিয়ে গেছে।

বিশেষ করে ধুলিহর ইউনিয়নের ১০ টি গ্রামের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। খাবার ও রান্না করার পানি বিশুদ্ধ পানির অভাবে ভুগছে এলাকাবাসী,খাল- বিল- পুকুর সব একাকার হয়ে পানি উঠেছে অনেকের বসত বাড়িতে। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। একাকার হয়ে গেছে এলাকার সব নলকূপ ও পায়খানা। এলাকায় পানিবাহিত চর্ম রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।

আজ শুক্রবার ৪ অক্টোবর সকালে ধূলিহর ইউনিয়ন এর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার  আমির মাওলানা শাহাদাত হোসাইন। আরো উপস্থিত ছিলেন জেলা জামাতের ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, উপজেলা জামাতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সহকারি সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, ধুলিহর ইউনিয়ন জামাতের আমির মাওলানা আব্দুস সালাম সহ ইউনিয়ন এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।  

ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া, বালুইগাছা, তালতলা, গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় বন্যাকবলিত এলাকার মানুষের সাথে কথা বলেন এবং  পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন মতামত নেন। 

এলাকাবাসী দাবি করেন যে ধূলিহর সুপারিঘাটা গেট দিয়ে যদি পানি সেচ দেয়া যায় তাহলে পানি কিছুটা কমে যাবে। 

উপজেলা জামায়াতের আমির  তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা বরাদ্দ দেন ও প্রশাসনের সহযোগিতায়  স্থানীয় নেতৃবৃন্দকে মেশিন বা মটর এর মাধ্যমে সেচ কাজ শুরু করার জন্য নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ধুলিহর বন্যাকবলিত জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ

আপডেট সময় : 10:46:54 pm, Friday, 4 October 2024