সাতক্ষীরা 12:55 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় জলবায়ু নায্যতার দাবি জানিয়ে দূর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:28:16 pm, Wednesday, 20 November 2024 186 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: জলবায়ু নায্যতা প্রতিষ্ঠা ও জলবায়ু ক্ষতিগ্রস্থ মানুষদের ক্ষতিপুরণের দাবি জানিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে দূর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ। ২০ নভেম্বর বুধবার দুপুরে শহরের রাধানগরে প্রাণসায়ের খাল সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন ও দূর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ক্লাইমেট জাস্টিস ফোরাম ও মাল্টি এক্টর পার্টনারশীপ-ম্যাপ প্রতিবাদী এই কর্মসূচির আয়োজন করে। বেসরকারি সংগঠন অ্যাওসেড ও সিডিআরএফআই’র দায়িত্বশীলরায় এই আয়োজনে সংহতি জ্ঞাপন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ম্যাপ ও ক্লাইমেট জাস্টিস ফোরামের যুগ্ম আহবায়ক অধ্যাপক ভারত্বেশরী বিশ্বাস।

আলোচনা করেন, এনজিও ব্যাক্তিত্ব ও নাগরিক নেতা মাধব দত্ত, ম্যাপ সাতক্ষীরা জেলার সদস্য সচিব ও প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, জলাবদ্ধ ভুক্তভোগী এলাকার নাগরিক নেতা ইমরান হোসেন সরদার, অ্যাওসেড’র বাহালুল আলম, চায়না দাস, বারসিক এর কর্মসূচি কর্মকর্তা মাহিদা মিজান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, ভূমিহীন নেতা কওছার আলী, আব্দুস সামাদ, প্রভা এনজিও’র পরিচালক শাম্মি আকতার কুমকুম প্রমুখ।

অধ্যাপক ভারতেশ্বরী বলেন, আজারবাইজানে রাজধানী বাকুতে বসেছে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন-কপ এর ২৯ তম সংস্করণ এবারের সম্মেলনের মুল প্রতিপাদ্য বিশ্ব শান্তি ও জলবায়ু সহনশীলতা অর্জনে অঙ্গীকার সুসংহত করা। এই আহবানের সাথে সংহতি রেখে এই পরিবেশবাদী, ক্ষতিগ্রস্থ নাগরিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি সফল করা হয়। এখানে সকলে জলবায়ু নায্যতা প্রতিষ্ঠার দাবি উচ্চারিত হয়।

পরিবেশকর্মী মাধব দত্ত বলেন, বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশসমুহের বিপদাপন্ন জনগোষ্ঠীর জন্য জলবায়ু তহবিলের অর্থের নায্য হিস্যা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সর্বোপরি বিশ্বের প্রধান গ্রিণহাউস গ্যাস নির্গমনকারী শিল্পোন্নত দেশগুলিকে কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা ১.৫০ সেলসিয়াসের মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অ্যাওসেড’র বাহালুল আলম বলেন, জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিপুরণ দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় জলবায়ু নায্যতার দাবি জানিয়ে দূর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ

আপডেট সময় : 11:28:16 pm, Wednesday, 20 November 2024