সাতক্ষীরা 3:52 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৩৩ বিজিবি’র পৃথক অভিযানে আটক-০৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:38:38 pm, Friday, 4 October 2024 167 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে দুই মানব পাচারকারীসহ ৫জন আটক হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পদ্মশাখরা ও হিজলদি সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের

শামসুদ্দিন গাজির ছেলে দালাল মোঃ জসিম উদ্দিন (৩৮), লক্ষ্মীদাড়ি গ্রামের আসাদুল সরদারের ছেলে মোঃ বিলাল হোসেন (২৩), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে ধুর মোঃ শামছুজ্জামান (৩৯)। তাদেরকে শুক্রবার (৪ অক্টোবর) ভোর ৩টার দিকে পদ্মশাখরা সীমান্ত থেকে আটক করা হয়।

এদিকে একইদিন ভোর ৪টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় বিজিবি সদস্যরা ২জন বাংলাদেশী নাগরিককে (১ জন মহিলা ও ১জন পুরুষ) আটক করেছেন। তারা হলো- শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত শামসুল মোল্যার মেয়ে মৌসুমী (৩৪)। তিনি বর্তমানে আক্কেল মাহমুদ মুন্সি কান্দি এলাকার বাসিন্দা। আটক অপর ব্যক্তি হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রবানা গ্রামের মৃত আয়নাল উদ্দিনের ছেলে মোঃ মামুন (৩৩)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) শুক্রবার সকাল ১১টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এ তথ্য উপস্থাপন করেন।

লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশান নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে আগমন করবে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর অধীন পদ্মশাখরা বিওপির নায়েব সুবেদার আমির হোসেন ও এসআইপি সদস্য হাবিলদার মোঃ আনোয়ারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় উক্ত স্থানে ০২টি মোটর সাইকেলযোগে ০৩জন ব্যক্তি আগমন করলে টহলদল সেখান থেকে দালাল মোঃ জসিম উদ্দিন (৩৮), মোঃ বিলাল হোসেন (২৩) এবং ধুর মোঃ শামছুজ্জামান (৩৯)কে আটক করেন। আটককৃত মোটরসাইকেল ২টির আনুমানিক চার লক্ষ টাকা।

কর্নেল মোঃ আশরাফুল হক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ অবৈধভাবে ভারতে গমনের বিষয়টি স্বীকার করেছে। আটককৃত ব্যক্তিদের স্থায়ী ঠিকানার স্থানীয় মেম্বার ও এলাকা গন্যমান্য ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বিজিবি অধিনায়ক বলেন, আটককৃতরা মাদক চোরাচালানের সাথে জড়িত।

আটককৃত ব্যক্তিগণ বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় বিজিবির অভিযানে মৌসুমী (৩৪) এবং মোঃ মামুন (৩৩) নামের দু’জনকে আটক করা হয়েছে।

গত ০১ আগস্ট ২০২৪ তারিখ যশোর সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

আটককৃত ওই দুই বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৩৩ বিজিবি’র পৃথক অভিযানে আটক-০৫

আপডেট সময় : 10:38:38 pm, Friday, 4 October 2024