সাতক্ষীরায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 11:51:17 am, Friday, 4 October 2024 214 300 বার পড়া হয়েছে

মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কাজী শামছুর রহমান মিলনায়তনে শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক আলোর পরশ এর আয়োজনে সাতক্ষীরা জেলা সদর, উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর পরশের প্রকাশক নুরুল হুদা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অফিস সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানটির সূচনা বক্তব্য রাখেন (অন-লাইনে) জেলা জামাতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের পরিচালক মাওলানা আজিজুর রহনান, জামায়াত নেতা হাবিবুর রহমান, আবু তালেব প্রমুখ।
সভায় দৈনিক সংগ্রামের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস সাংবাদিকতার মৌলিক বিষয়াদির উপর আলোচনা রাখেন।দিনব্যাপী মত বিনিময় সভায় সাংবাদিকতা ও বর্তমান বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে করনীয় শীর্ষক বিভিন্ন বিয়য়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আয়োজক কতৃপক্ষ।
























