ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার আহ্বায়ক কমিটির সাথে সদর ওসির মতবিনিময়
- আপডেট সময় : 09:21:11 pm, Wednesday, 25 September 2024 184 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার অন্যতম বৃহত্তর বাজার ধুলিহর- ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাজারের সকল দোকানদার ও ব্যাবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ডি, বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে ব্রহ্মরাজপুর বাজার কমিটির আহ্বায়ক সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর আইনুল ইসলাম নান্টার সভাপতিত্বে ও সাবেক মেম্বার খুরশিদ আলমের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।এসময় তিনি বলেন – আপনাদের জন্য সদর থানার দরজা খোলা, আমার সাথে কথা বলতে আপনাদের কোন লোক লাগবে না।আপনারা আইন হাতে তুলে নেবেন না। আপনাদের সকল প্রকার আইনগত সহযোগিতা করবো। আসন্ন দূর্গা উৎসবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সহযোগিতা কামনা করেন যাতে কোন আইন-শৃঙ্খলা বিঘ্ন না হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির সদস্য সচিব প্রভাষক শেখ আব্দুল ওয়াদুদ । এছাড়াও বক্তব্য রাখেন বাজার কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুর রশিদ ,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন৷
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহাদাত হোসেন বাবু,জি এম আমিনুল হক, মোঃ জাকির হোসেন, মোস্তাক আহমেদ,আবু হাসান, শামীম সানা, সুবীর সাহা, আনারুল ইসলাম, নিখিল আঢ্যসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।


























