সাতক্ষীরা গোয়েন্দা শাখা(ডিবি), পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০০ পিচ ইয়াবা সহ ০১ জন আসামী গ্রেফতার
- আপডেট সময় : 04:40:43 pm, Wednesday, 25 September 2024 199 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, জনাব তারেক ফয়সাল ইবনে আজিজ নেতৃত্বে সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে ২৪/০৯/২০২৪ তারিখ ১৩.৩৫ ঘটিকায় পুলিশ পরিদর্শক(নিঃ) হারান চন্দ্র পাল, এসআই(নিঃ)শেখ
আহম্মদ কবির,এএসআই(নিঃ)বিএম তৌহিদুজ্জামান, এএসআই(নিঃ)শেখ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন পূর্ব কুলিয়া সাকিনস্থ জনৈক অনিল ঘোষের বাড়ীর সামনে কুলিয়া বাজার টু পুটিমারী গামী পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ
সজিব হোসেন গাজী(২৪), পিতা- মোস্তফা গাজী, মাতা- শরিফা খাতুন, সাং- দক্ষিণ কুলিয়া(গাজীপাড়া), থানা- দেবহাটা, হেফাজত হইতে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দেবহাটা থানার মামলা নং-০৮,তারিখ- ২৪/০৯/২০২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ এর একটি নিয়মিত মামলা হয়।উক্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।
























