সাতক্ষীরা 6:48 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

তোফাজ্জেল হত্যায় মূল্যবোধের অপমৃত্যু হয়েছে : বাংলাদেশ কংগ্রেস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:00:23 pm, Friday, 20 September 2024 165 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জনৈক তোফাজ্জেল হোসেন কে পিটিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ কংগ্রেস শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীমকে পিটিয়ে হত্যায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।

এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, স্বৈরাচারের পতনের পর দেশবাসী আশা করেছিল দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। কিন্তু কুচক্রি মহলের কারণে দেশে একের পর অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হচ্ছে। চারিদিকে চাঁদাবাজি ও জোরজবরদস্তি করে জমি-জমা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে।

আইন-শৃংখলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করছে না। ফলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মোতায়েন করা হচ্ছে।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, যে শিক্ষার্থীরা স্বৈরাচারের পতন ঘটিয়ে নিজেদেরকে কীর্তিমান করেছে, তারাই আজ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে তাদের অর্জনকে ভূলুন্ঠিত করছে। তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে, মানুষকে পিটিয়ে মারছে, শিক্ষকদের গায়ে হাত তুলছে। বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে পিটিয়ে মানুষ মারার ঘটনা দেশবাসীকে হতবাক করেছে।

বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম  মহাসচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোরর্শেদ, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, যুগ্ম-সাহিত্য ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ হাসান শেঠ, যুগ্ম- কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক, মোঃ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য আনোয়ার কে মোরর্শেদ, শ্রমিক কংগ্রেস কেন্দ্রীয় নেতা মোঃ সেলিম রেজা বাচ্চু, সদস্য কাওছার, মোঃ সোহেল, মোঃ সোহেল হায়দার  বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তোফাজ্জেল হত্যায় মূল্যবোধের অপমৃত্যু হয়েছে : বাংলাদেশ কংগ্রেস

আপডেট সময় : 10:00:23 pm, Friday, 20 September 2024