সাতক্ষীরা সরকারি কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : 11:01:04 pm, Sunday, 8 September 2024 281 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক :হযরত মোহাম্মদ(সা:)কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কটুক্তিমুলক পোস্ট করার প্রতিবাদে ৮সেপ্টেম্বর সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতবুধবার (৪ সেপ্টেম্বর) শ্রী উৎসব মণ্ডল নামের খুলনার এক যুবক মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করে।মুসলিম জাতির সর্বশেষ নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে উৎসব মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী রিয়াজ রহমান, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান রাফি, নূরে আলমসহ সাধারণ শিক্ষার্থীরা।মানববন্ধনে বক্তারা বলেন অসম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের মানুষ কাধে কাধ মিলিয়ে থাকতে চাই। কিন্তু রাসুল (স:) কে নিয়ে কটুক্তি করলে তাকে ছাড় দেওয়া হবে না।প্রশাসনের কাছে শ্রী উৎসব মণ্ডল এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।এ সময় বিচার চাই, বিচার চাই, উৎসব মন্ডলের বিচার চাই।নাস্তিকতার ঠাঁই নাই,আমার সোনার বাংলায়।এমন নানান প্রতিবাদী শ্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।


























