সাতক্ষীরা 12:26 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কাকডাংগা সীমান্তে বিজিবির অভিযানে ২ কেজি হেরোইন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:02:13 pm, Wednesday, 21 August 2024 189 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাংগা সীমান্তে বিজিবির অভিযানে ২ কেজি হেরোইন আটক করা হয়েছে।

বুধবার (২১ আগষ্ট) ভোর ৫টার দিকে বিজিবির ধাওয়া খেয়ে একদল চোরাকারবারীর ফেলে যাওয়া উক্ত হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এর দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ২১ আগষ্ট ভোর ৪.৫০টার দিকে কাকডাঙ্গা বিওপি‘র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাঠোয়ারী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩-এস ৭ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দকলের মোড় এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে আগত মাদক চোরাকারবারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলায়নে উদ্যত হলে অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আভিযানিক দল উক্ত এলাকা তল্লাশী করে একটি ব্যাগ হতে ২ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা

আটককৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কাকডাংগা সীমান্তে বিজিবির অভিযানে ২ কেজি হেরোইন আটক

আপডেট সময় : 01:02:13 pm, Wednesday, 21 August 2024