সাতক্ষীরা 4:27 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দেবহাটায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:08:07 am, Tuesday, 20 August 2024 202 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) এর সহ-সভাপতি ডা. মো. শহিদুল আলম।

সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টায় দেবহাটা উপজেলার গাজীরহাট দুর্গা মন্দিরে উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ডা. শহিদুল আলম বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে ভেদাভেদ ভুলে মিলেমিশে বসবাস করতে হবে। সেজন্য রাজনৈতিক সংঘাত ও হানাহানি পরিহারের জন্য সকলের প্রতি আহবানও জানান ডা. শহিদুল আলম।
গাজীরহাট দুর্গা মন্দিরের সভাপতি শরৎ চন্দ্র ঘোষের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি নেতা রাজীব হোসেন রাজু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম বিল্লাহ, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, গাজীরহাট সার্বজনীন দুর্গা মন্দির কমিটির উপদেষ্টা নিরঞ্জন ঘোষ, সুবর্ণাবাদ সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি পরিমল গাতিদার, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, সখিপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শংকর স্বর্ণকার, পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দুলাল মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়

আপডেট সময় : 12:08:07 am, Tuesday, 20 August 2024