সাতক্ষীরা 12:17 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় র‍্যাবের হাতে দূর্ধর্ষ ডাকাত রিয়াজুল গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:29:28 pm, Tuesday, 16 July 2024 187 300 বার পড়া হয়েছে
Khandakarit.com
  1. সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: “বাংলাদেশ আমার অহংকার” এই স্লেগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামের মৃত বাছতুল্লাহ মোড়লের ছেলে দুর্ধর্ষ ডাকাত মোঃ রিয়াজুল ইসলাম গত একযুগেরও বেশী সময় ধরে তালা উপজেলাসহ আশেপাশে এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম ছিল। তার নামে চুরি, ডাকাতি, দাংগা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিষ্ফোরক সামগ্রী আয়ত্তে রাখা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে জনমনে আতংকের সৃষ্টি হয়। র‍্যাবের নিকট গোয়েন্দা তথ্য ছিল যে, ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যদের ভূমিকা রয়েছে এসব ঘটনার পেছনে। আসামি রিয়াজুল গত ইং ২০১১ সালে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়না ভুক্ত ফেরারী আসামি হওয়া সত্ত্বেও আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সিপিসি-১, র‌্যাব-৬, সাতক্ষীরা আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং নজরদারি অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই রাত অনুমানিক সাড়ে দশটায় র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর ডাকাত রিয়াজ গ্রুপের প্রধান ডাকাতি, নাশকতাসহ একাধিক মামলার দীর্ঘ দিন যাবত পলাতক আসামি মোঃ রিয়াজুল ইসলাম খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন শুরখালী এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের বিশেষ আভিযানিক দলটি শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ১৬ জুলাই মধ্যরাত্র তিনটা চল্লিশ মিনিটে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন শুরখালী এলাকা থেকে মোঃ রিয়াজুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার তালা থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় র‍্যাবের হাতে দূর্ধর্ষ ডাকাত রিয়াজুল গ্রেফতার

আপডেট সময় : 06:29:28 pm, Tuesday, 16 July 2024