জগন্নাথপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: পুলিশের হস্তক্ষেপে বন্ধ
- আপডেট সময় : 02:31:56 pm, Friday, 12 July 2024 192 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক:দেবহাটার জগন্নাথপুরে আদালতের নির্দেশ অমান্য করে প্রকাশ্য দিবালোকে জমি দখলের চেষ্টা ভন্ডুল করে দিয়েছে দেবহাটা থানার পুলিশ
আদালতে দাখিলকৃত মামলা ও সরেজমিনে জানা গেছে, জগন্নাথপুরের মৃত আব্দুল ওহাব আলীর পুত্র শেখ রবিউল ইসলামের ক্রয়কৃত জমি জোর পূর্বক প্রতিপক্ষ পূর্ব নলতা গ্রামের আব্দুস সামাদ ১১ জুলাই সকাল থেকে প্রকাশ্য দিবালোকে জবর দখল করার জন্য ইট,সিমেন্ট, বালু, ঢালাই মেশিন ও লোকজন নিয়ে সীমানা প্রাচীর নির্মান করতে থাকে। এর আগে রবিউল ইসলাম সাতক্ষীরার বিজ্ঞ অতি: জেলা ম্যাজি: আদালতে পিটিশন ৬৮/২৪ এবং বিজ্ঞ দেবহাটা সহকারী জজ আদালতে দেং ৪৫/২৪ নম্বর পৃথক দুটি মামলা দায়ের করেন। গত ২ জুলাই সাতক্ষীরার অতি: জেলা ম্যাজি: আদালত উক্ত বিরোধীয় জমিতে দেওয়ানী ৪৫/২৪ নম্বর মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে যে অবস্থায় আছে সেভাবে দখল স্বত্ব বজায় রাখতে দেবহাটা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক দেবহাটা থানার এস আই আলমগীর হোসেন গত ১০ জুলাই সকালে উভয় পক্ষকে আদালতের আদেশ মোতাবেক নোটিশ প্রদান করেন। কিন্তু গতকাল ১১ জুলাই আরিফ বিল্লাহ ইট,সিমেন্ট,রড, বালু,ঢালাই মেশিনসহ বিভিন্ন নির্মান সামগ্রী নিয়ে প্রকাশ্য দিবালোকে আদালতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক বহিরাগত লোকজন নিয়ে সীমানা প্রাচীর নির্মান করতে থাকে। বিষয়টি জানতে পেরে দেবহাটা থানার এস আই আলমগীর হোসেন তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে গিয়ে নির্মান কাজ বন্ধ করে দেন এবং বিজ্ঞ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্ব স্ব অবস্থায় থাকার জন্য জোর তাগিদ দেন।



























